Apan Desh | আপন দেশ

ইরান

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

লোহিত সাগরের আরও দুটি কৌশলগত দ্বীপ দখলে নিয়েছে  ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগত গুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ গোষ্ঠিটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুথি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটির ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো।

০৬:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা

ইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগত গুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতিরা। এর ফলে বৈশ্বিক নৌবাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। হুতিদের এ অগ্রগতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে গেছে। বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রণালিটির নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে বৈশ্বিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে নেয়। এত দিন বন্দরটি ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

০৭:৫৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালির পর মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে আবারও নতুন উত্তেজনা দেখা দিয়েছে।  নতুন করে সামুদ্রিক নিষিদ্ধ অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের চাবাহার উপকূল থেকে ওমান উপসাগরের কিছু অংশ পেরিয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হবে নতুন এ অঞ্চল। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, প্রস্তাবিত অঞ্চলটি আনুমানিকভাবে চাবাহার দিক থেকে শুরু হবে এবং ওমান সাগর ও আরব সাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত করবে। ওই এলাকায় কোনো জাহাজ সমন্বয় ছাড়া প্রবেশ করলে ইরানের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরে ঘোষণা করা হবে।

০৮:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

মক্কা জোটে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

মক্কা জোটে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

ইরানকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোববার (২৩ আগস্ট) ইরানের পার্লামেন্টের সরকারি সংবাদ সংস্থার প্রধান মেহদি রহিমির বরাতে বার্তা সংস্থা আল-মায়াদিন জানিয়েছে, ইরানকে এ চুক্তিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে, ইরানকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে পাকিস্তান। বুধবার (১২ আগস্ট) মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ইরান ও মিশর যোগ দিলে পাকিস্তানের কোনো আপত্তি নেই।

০৯:৪২ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন কূটনৈতিক আলোচনা চলছিল তখন এমন ইঙ্গিত দিলেন তিনি। স্থানীয় সময় বুধবার (০৫ আগস্ট) নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদির বক্তব্য থেকে স্পষ্ট, ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করতে চান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

০৪:৪৮ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement