Apan Desh | আপন দেশ

এবার ন্যাটোকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৮, ১৭ মার্চ ২০২৬

এবার ন্যাটোকে ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যোগ না দেয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সিদ্ধান্তকে ‘অত্যন্ত বোকামি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে এ নিয়ে হুঁশিয়ারি ও  ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর আহবানে মিত্ররা সাড়া দেয়নি, যা তার কাছে বিস্ময়কর। যুক্তরাষ্ট্র অন্যদের রক্ষা করে, কিন্তু প্রয়োজনের সময় তারা পাশে দাঁড়ায় না।

তিনি বলেন, সামরিকভাবে বড় সাফল্য পাওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ন্যাটোর সহায়তার প্রয়োজন নেই এবং ভবিষ্যতেও তা প্রত্যাশা করে না।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টেও ন্যাটোর তীব্র সমালোচনা করেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মিত্র দেশ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে রাজি হয়নি।

আরও পড়ুন<<>> যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর আহবান জানিয়েছিলেন ট্রাম্প। তবে ইউরোপের বেশিরভাগ দেশ সে আহবান প্রত্যাখ্যান করে।

এ বিষয়ে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে ইইউর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস জানান, চলমান এ সংঘাতে ইউরোপের আগ্রহ নেই। কোনো সদস্যরাষ্ট্রই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সক্রিয়ভাবে অংশ নিতে চায় না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়