ছবি : সংগৃহীত
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় ১৫ জন নিহত হয়েছেন। সে সময় কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, শনিবার (১৫ মার্চ) ইসফাহানের একটি হিটিং ও কুলিং সরঞ্জাম তৈরির কারখানায় এই হামলা চালানো হয়।
হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে সংস্থাটি।
আরও পড়ুন : তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
এদিকে, একই সময় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































