Apan Desh | আপন দেশ

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৮, ১৫ মার্চ ২০২৬

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

ছবি : সংগৃহীত

ইসরায়েল, ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরান। 

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নিক্ষেপ করা ‘ভারী ক্ষেপণাস্ত্র’ ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের আঘাত হেনেছে।

সংস্থাটি বলছে, শহরজুড়ে ‘অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ’ এবং ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘মৃত ও আহতের সংখ্যা বাড়ছে’-এমন স্বীকারোক্তিই হামলার গভীর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনা অবস্থানরত আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিও লক্ষ্যবস্তু ছিল। শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এসব ঘাঁটি ‘ধ্বংস’ করা হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে, একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমেই বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার ঝুঁকি তৈরি করছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়