তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান
ইরানে অবৈধ আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। পাল্টা হামলায় জবাব দিচ্ছে তেহরানও। এতে অস্থির হয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। তবে এ যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।
এরদোগান বলেছেন, তুরস্ককে কোনো আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া যাবে না। ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে থেকেও আঙ্কারা নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্কের দিকে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তিনি জোর দিয়ে বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আরও পড়ুন<<>>তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান
এরদোয়ান বলেন, এ পুরো প্রক্রিয়ায় আমরা আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে প্রতিরোধমূলক সব ধরনের পদক্ষেপ নিচ্ছি-যেমনটি আমরা গত রাতেও করেছি। তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে তুরস্ককে এ বিস্তৃত আঞ্চলিক সংঘাতের বাইরে রাখা।
এরদোয়ান বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের দেশকে এ আগুনের গর্ত থেকে দূরে রাখা।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের অবস্থান আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































