Apan Desh | আপন দেশ

যেকোনো মূল্যে নেতানিয়াহুকে মারতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৪, ১৫ মার্চ ২০২৬

যেকোনো মূল্যে নেতানিয়াহুকে মারতে চায় ইরান

ছবি : সংগৃহীত

যেকোনো মূল্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মারতে চায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

রোববার (১৫ মার্চ) বিপ্লবী গার্ডসের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে এ-সংক্রান্ত বিবৃতিতে দেয়া হয়েছে।

এতে বলা হয়, যদি এই শিশু-হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত রাখব।

সংবাদমাধ্যম রয়া নিউজ জানায়, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথম কোনো উচ্চপর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা মধ্যে রোববার অনুষ্ঠিত হয় ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার বৈঠক। সাধারণত এসব বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন।

আরও পড়ুন : ইরানে কারখানায় হামলা, নিহত ১৫

সংবাদমাধ্যম গ্লোব অবজারভারের প্রতিবেদনে বলা হয়, আজকের উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নিখোঁজ’! ইসরায়েল কাৎজ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়