ফাইল ছবি, আপন দেশ
ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে বলে জানিয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে। সব শহীদের রক্তের বদলা নেয়া হবে।
খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সাহায্য করতে চায়।
প্রথমবারের মতো দেয়া এক রেকর্ডকৃত টেলিভিশন ভাষণে খামেনি এ কঠোর বার্তা দেন। একই সঙ্গে তিনি দেশের জনগণকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন<<>>ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে, তখন এই বাহিনীই ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে।
তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্ত কাজ করছেন।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে।
সর্বোচ্চ নেতা বলেন, এ অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। এ অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।
সাম্প্রতিক অস্থিরতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন নতুন এ সর্বোচ্চ নেতা। এর মধ্যে রয়েছে- আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































