Apan Desh | আপন দেশ

ইসরায়েলের স্যাটেলাইট-জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৯, ১০ মার্চ ২০২৬

ইসরায়েলের স্যাটেলাইট-জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন দফার হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সদর দফতর খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর সদর দফতরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়, ড্রোন ব্যবহার করে হাইফা শহরের একটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, তেল আবিব এর কাছে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন <<>> ‘ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ’

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির তেল ডিপোগুলো লক্ষ্য করে চালানো হামলার জবাব হিসেবে এ আঘাত হানা হয়েছে। এটিকে ইরানের হামলার ৩৩তম ধাপ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে মুখপাত্র আরও জানান, ইরান উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত হারির ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক সদর দফতর লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়