ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার শপথ নিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রোববার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ইরনা) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যদি এ জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রী এখনও বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করে হত্যা করার চেষ্টা চালিয়ে যাব।
আরও পড়ুন <<>> আফগানিস্তানে নতুন করে পাকিস্তানের হামলা
ইরানের এ প্রভাবশালী সামরিক বাহিনী আরও জানায়, বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অভিযানে তারা পিছু হটবে না। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ হুমকি নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























