Apan Desh | আপন দেশ

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়া সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ১১ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়া সমর্থন

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দাও করেছে দেশটি। বুধবার (১১ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিয়ংইয়ং জানিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্ট) মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে এবং তারা সে সিদ্ধান্তকে সম্মান করে। ৮ মার্চ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তার বাবা ও দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তকে তারা সম্মান করছে।

মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ধ্বংস করছে এবং বিশ্বজুড়ে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। তারা এ ধরনের আগ্রাসনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।

আরও পড়ুন <<>>ইরানি মিসাইলে লন্ডভন্ড হতে পারে ইউরোপ

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর লক্ষ্য ছিল ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো।

এ হামলা-পাল্টা হামলার সংঘাতে এখন পর্যন্ত ১২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আট সেনা প্রাণ হারিয়েছে, এবং ইসরায়েলেও বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়