ছবি : সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইসরায়েলি বাহিনীর তথ্যমতে, সোলেইমানিকে হত্যা ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কাঠামোর’ ওপর একটি ‘বড় আঘাত’ এবং ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত রাখার’ অঙ্গীকার।
তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
আরও পড়ুন : বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা
মঙ্গলবার সকালে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিতের এ সিদ্ধান্ত জানায়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































