ছবি: আপন দেশ
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন<<>>যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার দিকে যাচ্ছিল একটি হাইস মাইক্রোবাস। সকাল সাড়ে সাতটার দিকে ছোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































