Apan Desh | আপন দেশ

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৯, ১৫ মার্চ ২০২৬

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন হামলার নেপথ্যে রাশিয়ার প্রত্যক্ষ মদত রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এ হামলায় ব্যবহৃত ড্রোনগুলো আসলে রাশিয়া ইরানকে সরবরাহ করেছে। 

স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রচারিত এক সাক্ষাৎকারে এ দাবি করেন জেলেনস্কি। 

সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে—এটি ‘শতভাগ সত্য’।

আরও পড়ুন<<>>৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হওয়া আরও কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের সম্পর্ক পাওয়া গেছে, যদিও সব ক্ষেত্রে এগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইরানই প্রথম শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা বিকল্প। ২০২২ সালের শেষ দিক থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সময় এগুলো ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। ইউক্রেনের তথ্য অনুযায়ী, সে সময় থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে।

শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। পরে অন্যান্য দেশের সামরিক বাহিনীতেও এ ধরনের ড্রোন ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহৃত হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়