ছবি: সংগৃহীত
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের সাম্প্রতিক হামলা প্রতিশোধমূলক ছিল বলে জানিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস। শনিবার (১৪ মার্চ) বাহিনীটির মুখপাত্র সরদার নাইনি এ মন্তব্য করেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের দুটি ব্যাংকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই আমেরিকান ব্যাংকের শাখাগুলোতে এ হামলা চালানো হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ড আবারও চালায়, তবে এ অঞ্চলে অবস্থিত সব আমেরিকান ব্যাংকের শাখা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় পরপর দুটি হামলার ঘটনার পর দুবাইয়ে অবস্থিত সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> হাদী হত্যা মামলায় পশ্চিমবঙ্গে আরেক আসামি গ্রেফতার
অন্যদিকে পরিস্থিতির অবনতি বিবেচনায় এইচএসবিসি ব্যাংক কাতারে তাদের সব শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ওই অঞ্চলে কর্মীদের জন্য বাসা থেকে কাজ করার নীতি চালু করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































