Apan Desh | আপন দেশ

তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১৭, ১৪ মার্চ ২০২৬

তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কর্পস ও নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরির বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘পরপর কয়েকটি ধাপে’ এ হামলা চালানো হয়েছে। 

নৌবাহিনীর প্রধানের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি।

আরও পড়ুন <<>> ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠাল যুক্তরাষ্ট্র

তিনি আরও দাবি করেন, এসব হামলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement