Apan Desh | আপন দেশ

ভারত

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকার প্রধানের দ্বিপক্ষীয় সফর হতে পারে।

০৪:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

বাংলাদেশ ও ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে কিভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।

০৬:২১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত। বিশেষ করে দু’দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন।

০৪:৩৬ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement