Apan Desh | আপন দেশ

নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক,আপন দেশ

প্রকাশিত: ০০:২৭, ৯ মার্চ ২০২৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুলেছে সূর্যকুমার যাদবের দল।

রোববার (০৮ মার্চ) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ভারতের বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই চাপে পড়ে কিউইরা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪৭ রানে ৩ উইকেট হারায় দলটি। অ্যালেন আউট হন মাত্র ৯ রান করে। ১ রান করেন রাচিন রবীন্দ্র। ৫ রানের বেশি করতে পারেননি গ্লেন ফিলিপস। এ তিনজনকেই দ্রুত ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল ও জসপ্রিত বুমরাহ।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান টিম সেইফার্ট। তিনি ২৬ বলে ৫২ রান করেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ২টি চার। তবে তাকে ফিরিয়ে দিয়ে ভারতের জয়ের পথ সহজ করে দেন বরুণ চক্রবর্তী। পরবর্তীতে অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩, ড্যারিল মিচেল ১৭ ও জিমি নিশাম ৮ রান করলেও হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন।

আরও পড়ুন<<>> সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। ৩টি অক্ষর প্যাটেল। একটি করে বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়