Apan Desh | আপন দেশ

উইন্ডিজের বিশাল জয়ে সেমিফাইনাল নিয়ে শঙ্কায় ভারত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

উইন্ডিজের বিশাল জয়ে সেমিফাইনাল নিয়ে শঙ্কায় ভারত

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের বিশাল জয়ে সেমিফাইনালে উঠা নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার, আর ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ের ফলে ভারতের নেট রান রেট (এনআরআর) ভালো রাখতে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততেই হবে। নাহলে সেমিফাইনালে উঠতে পারবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই দিনে গ্রুপ ১-এর অন্য ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের ফলের ওপর। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের পথ কিছুটা সহজ হবে।

সেমিফাইনালে ওঠার সম্ভাব্য সমীকরণ

দৃশ্যপট ১ : ভারত বাকি দুই ম্যাচই জিতলে

যদি ভারত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচই জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৪।

যদি দক্ষিণ আফ্রিকা তাদের তিনটি ম্যাচই জিতে, তাহলে ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠবে। তবে, যদি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, তাহলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সবারই পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে সেমিফাইনাল নির্ধারণ হবে নেট রান রেটে (এনআরআর)।

আর যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচই হারে, তাহলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠবে।

দৃশ্যপট ২ : ভারত ২ ম্যাচের একটি জিতলে

ভারতের সেমিফাইনাল আশা টিকিয়ে রাখতে হলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে।

যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচই জিতে এবং ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারালেও জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে ভারত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ—তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। সে ক্ষেত্রে এনআরআর-ই নির্ধারণ করবে কারা সেমিফাইনালে যাবে।

আরও পড়ুন : ভিনিসিউসকে গালি দেয়ায় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা

তবে, যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচই হেরে যায়, তাহলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত সেমিফাইনালে উঠতে পারবে না।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়