ছবি : সংগৃহীত
দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিয়ে করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনের তথ্যানুযায়ী, সকাল প্রায় ১০টা ১০ মিনিটের কিছু পরে বিয়ে করেছেন এই জুটি।
এদিকে, বেশ কিছুদিন ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। পরিবারের সদস্য ও নিকট বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয়েছে বিয়ের।
ভক্তদের ভালোবাসার ডাকনামকে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা নাম দিয়েছেন ‘বিরোশ’র বিয়ে।
বিয়ের আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় আছেন তাদের অগণিত ভক্ত।
ইতোমধ্যে স্যোশাল মিডিয়ায় ইতোমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।
রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের সূচনা। যদিও দীর্ঘদিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা, সম্প্রতি প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন।
আরও পড়ুন : বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’
বিজয় দেবরাকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি পান। অন্যদিকে রাশমিকা মান্দানা ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিমাল’-এর মতো সফল সিনেমার মাধ্যমে তেলেগু ও কন্নড় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































