Apan Desh | আপন দেশ

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন প্রণয় ভার্মা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪০, ২ মার্চ ২০২৬

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন প্রণয় ভার্মা 

ছবি : আপন দেশ

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। 

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রণয় কুমার ভার্মা বলেন, ‘দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই বাণিজ্যকে আরও প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ করে যাবে।’ 

একইসঙ্গে ভিসা-সংক্রান্ত জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস দেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলাপকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন : নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়