Apan Desh | আপন দেশ

মোদীকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৭, ২ মার্চ ২০২৬

আপডেট: ২২:০৭, ২ মার্চ ২০২৬

মোদীকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন।

সোমবার (০২ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ‘ইহুদি জনগণের পাশে থাকার’ জন্য তিনি মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে মোদীও নিশ্চিত করেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এসময় মোদী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেন এবং চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুন <<>> ধ্বংস হলো মার্কিন তিন যুদ্ধবিমান 

নেতানিয়াহু ভারত ও ইসরায়েলের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্বের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক আরও কয়েকজন নেতার সঙ্গেও তার যোগাযোগ হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়