Apan Desh | আপন দেশ

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ভারতের রাজধানী দিল্লিতে আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। প্রায় ২ মাস বন্ধ থাকার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া শুরু হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।

আরও পড়ুন : মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ