Apan Desh | আপন দেশ

ভারতের ভিসা চালু নিয়ে ঢাকায় কূটনৈতিক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের ভিসা চালু নিয়ে ঢাকায় কূটনৈতিক আলোচনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি নিয়ে ঢাকায় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জনগণকেন্দ্রিক করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। আলোচনায় বাংলাদেশিদের জন্য ভিসা চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন <<>> একুশে পদক প্রদান-বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি জানান, বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে এগিয়ে যেতে আগ্রহী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়