Apan Desh | আপন দেশ

ভারতের কাছে হেরে যে সমীকরণের মুখে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের কাছে হেরে যে সমীকরণের মুখে পাকিস্তান

ছবি: সংগৃহীত

সপ্তাহব্যাপী উত্তেজনা, শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে পাকিস্তান ও ভারতের ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ সে ম্যাচে সূর্যকুমার যাদবদের কাছে ধরাশয়ী হয়েছে সালমান আলী আগার দল। এতে ভারত সুপার এইট নিশ্চিত করলেও সমীকরণের মুখে পাকিস্তান।
 
রোববার (১৫ ফেব্রূয়ারি) রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের। ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। 

ভারত টানা তিন ম্যাচে জয় পেয়ে গ্রুপ ‘এ’- তে শীর্ষস্থান আরও মজবুত করেছে। এবং এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। বুধবার গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে।

আরও পড়ুন<<>>দীর্ঘ নাটকীয়তার পর মুখোমুখি ভারত-পাকিস্তান

অন্যদিকে, চলমান আসরে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ হজম করলো পাকিস্তান। এতে অবনতি হয়েছে তাদের নেট রানরেটের এবং সমান চার পয়েন্ট থাকা যুক্তরাষ্ট্র তাদের টপকে ওপরে চলে গেছে। যদিও দলটি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে।

২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান বুধবার (১৮ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়ার। সুপার এইটে উঠতে এ ম্যাচ জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। হারলে যুক্তরাষ্ট্র পরবর্তী পর্বে উঠে যাবে।

তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা নামিবিয়া এরই মধ্যে সুপার এইটে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: