Apan Desh | আপন দেশ

কেরানীগঞ্জ কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৭, ৪ মার্চ ২০২৬

কেরানীগঞ্জ কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারাসূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মোহন লাল (৫৫)। তিনি পদ্মা সেতু (দক্ষিণ) থানার একটি মামলার আসামি ছিলেন। তার বাবার নাম চিন্তা সিং। তিনি আগে শরীয়তপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন <<>> জনগণের ম্যান্ডেটের প্রতি সরকারের প্রধান শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ