Apan Desh | আপন দেশ

মারা গেছেন জনপ্রিয় ফিটনেস তারকা মায়ঙ্ক

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মারা গেছেন জনপ্রিয় ফিটনেস তারকা মায়ঙ্ক

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা ও রিয়েলিটি শো তারকা মায়ঙ্ক পাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মায়ঙ্ক পাওয়ারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

পরিবারের শোকবার্তায় বলা হয়, একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। হঠাৎ এ মৃত্যুসংবাদে শোক নেমে এসেছে ফিটনেস অঙ্গন ও ভক্তদের মধ্যে।

আরও পড়ুন <<>> পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন নোবেল

ফিটনেস জগতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মায়ঙ্ক পাওয়ার। তিনি সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেন। এছাড়া জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটসভিলার সপ্তম আসরে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। শোতে তার শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ