Apan Desh | আপন দেশ

কাল মুখোমুখি ভারত-পাকিস্তান 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কাল মুখোমুখি ভারত-পাকিস্তান 

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এ ম্যাচ নিয়ে দু’দলের লক্ষ্য হল হ্যাটট্রিক জয়ে সুপার এইট নিশ্চিত করা। এরই মধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। তবে পাকিস্তান-ভারত লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে পাকিস্তান ও ভারত।

বিশ্বকাপের শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচ খেলার ব্যপারে সম্মত হয় পাকিস্তান। বিশ্বের কোটি-কোটি ক্রিকেটপ্রেমিদের স্বপ্নের পাকিস্তান-ভারত ম্যাচ কাল মাঠে গড়াচ্ছে।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারায় তারা।

টানা দুই জয়ের পর ভারতের বিপক্ষেও নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর পাকিস্তান। এ ম্যাচ জিতে ‘সুপার এইট’ নিশ্চিতের কথা জানালেন দলের সাবেক অধিনায়ক ও সেরা ব্যাটার বাবর আজম বলেন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর দল খোশ মেজাজে আছে। ভারত ম্যাচেও ভাল পারফরমেন্স করতে মুখিয়ে আছে সবাই। এ ম্যাচেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ভারতকে হারিয়েই আমরা সুপার এইট নিশ্চিত করতে চাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ বার মোকাবেলা করেছে পাকিস্তান ও ভারত। এর মধ্যে ৭টিতে জিতেছে ভারত, পাকিস্তানের জয় মাত্র একটিতে। ২০২১ সালে বাবরের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।

পাকিস্তান-ভারত ম্যাচ মানেই, বাড়তি উত্তেজনা ও বাড়তি চাপ। তবে নিজ দলের সবাইকে শান্ত ও চাপমুক্ত থাকার বার্তা দিয়েছেন বাবর। তিনি বলেন, পাকিস্তান-ভারত লড়াই সবসময়ই চরম উত্তেজনাপূর্ণ হয়। দুই দেশের সমর্থকরা তো বটেই, সারা বিশ্বই এ ম্যাচে সম্পৃক্ত থাকে। ম্যাচটার আবহ অন্য উচ্চতায় চলে যায়, তাই প্রত্যাশাও অন্য স্তরে পৌঁছে যায়। ভারতের বিপক্ষে আমি অনেক ম্যাচই খেলেছি। সেখান থেকে শিখেছি যে, নিজেকে যতটা শান্ত ও চাপমুক্ত রাখা যায়। বাইরের কথা এড়ানো ও শুধু ম্যাচের দিকে মনোযোগ রাখা যায় ততই ভালো। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটি নিয়ে তরণদের সঙ্গে কথা বলেছি, তাদের বলেছি উত্তেজনা তো থাকবেই- তবে নিজেকে যতটা চাপমুক্ত রাখবে ততটাই ভাল হবে।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ভারত দল: সুর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়