ছবি: সংগৃহীত
ভারতের বিমানবাহিনীর (আইএএফ) একটি তেজস যুদ্ধবিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। সেনাঘাঁটিতে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত ৭ ফেব্রুয়ারি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় বিমানটি কার্যত হারিয়েছে ভারতীয় বিমানবাহিনী— এমনটাই ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, অবতরণের সময় বিমানের ব্রেক ঠিকভাবে কাজ না করায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে বাইরে চলে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে প্রায় ৩০টি তেজস যুদ্ধবিমানের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এসব বিমানে বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানো হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ব্রেকিং সিস্টেম বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পাইলট সময়মতো ইজেকশন করায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে এবং তিনি গুরুতর আহত হননি।
আরও পড়ুন <<>> বিশ্ব শান্তি-সমঝোতা দিবস আজ
দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমানের ক্ষেত্রে এটি তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে জয়সলমেরের কাছে একটি তেজস বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হতে পেরেছিলেন। পরে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ারশোতে প্রদর্শনের সময় আরেকটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে পাইলট নিহত হন।
সবশেষ এ দুর্ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ভারতীয় বিমানবাহিনী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































