Apan Desh | আপন দেশ

‘মোদি জ্যাকেট’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

‘মোদি জ্যাকেট’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ইসরায়েল সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে যাওয়া ভারতীয় প্রধানমন্ত্রীর মন জয় করতে তাকে একের পর এক চমক দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান নেতানিয়াহু।

এদিন নৈশভোজে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে মোদিকে চমক দেন নেতানিয়াহু। তিনি পাথরের রঙের নেহেরু জ্যাকেট পরেছিলেন। এটি ভারতে মোদি জ্যাকেট হিসেবেও পরিচিত। এ ছাড়া নেতানিয়াহু লম্বা হাতার কুর্তা-স্টাইলের শার্ট পরেন।

এই পোশাকে নেতানিয়াহু মোদির সামনে হাজির হন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, ‘যৌথ নৈশভোজের আগে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আমি আমার বন্ধু মোদিকে চমক দিয়েছি।’ 

এর আগে মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের একটি বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। এর মাধ্যমে ইসরায়েলি সংসদে বক্তৃতা দেয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখান মোদি।

আরও পড়ুন : পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

নেসেটে পৌঁছানোর পর মোদিকে ইসরায়েলি স্পিকার আমির ওহানা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। মোদির ভাষণ দেয়ার আগে, নেতানিয়াহু, দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং স্পিকার ওহানা পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। তারা সবাই ভারত-ইসরায়েল সম্পর্কের প্রতি দৃঢ় দ্বি-দলীয় সমর্থন ব্যক্ত করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়