Apan Desh | আপন দেশ

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা

হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। এ মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এরমধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা।
 
বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে তিনি সাংবাদিকদের কাছে বৈঠক বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়