ছবি: আপন দেশ
বেনাপোল বন্দরে দুই দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। যার কারণে ভারতের সঙ্গে দুই দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন <<>> সততা-নীতির প্রশ্নে কোনো আপস নেই : ভূমিমন্ত্রী
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটি। যার কারণে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































