Apan Desh | আপন দেশ

ঢাকা

ঢাকায় লংমার্চে চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমীর

ঢাকায় লংমার্চে চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমীর

বর্তমান সরকার জনগণকে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি। তাই দাবি আদায়ের প্রস্তুতি নিন। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাব। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন। দাবি আদায় করেই ফিরব। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (০৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। কুমিল্লা বিভাগ হয়নি হয়েছে সিলেট। এরপর ফ্যাসিবাদ সরকার বলেছিল কুমিল্লায় বিভাগ হবে না। কারণ কুমিল্লায় খন্দকার মুশতাক আছে। এখন কেনো কুমিল্লা বিভাগ হবে না? কুমিল্লাবাসীর অপরাধ কী? কী কারণে একটি অঞ্চলকে বঞ্চিত করা হবে?

০৪:৪৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

হামলার শিকার ডিএনসিসি প্রশাসকসহ স্থানীয় এমপি

হামলার শিকার ডিএনসিসি প্রশাসকসহ স্থানীয় এমপি

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিজেরাই হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,রাজধানীর উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় অবস্থিত একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা।

০৬:১৬ পিএম, ২ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement