প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মুক্তার বেপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম বেপারী। তাদের বাড়ি মৈশুন্ডিতে।
আরও পড়ুন<<>>ফের ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
ফায়ার সার্ভিস বলছে, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের টিম। তবে, এর আগেই আগুন নিভে যায়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে স্থানীয়রা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































