ছবি: সংগৃহীত
পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও বিদ্যমান স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ পরিচালনা করা হবে। এ কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে সেগুলো হলো— শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকা। এসব স্থানে সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের প্রভাব অনুভব করতে পারেন।
আরও পড়ুন <<>> নিজ কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইন প্রতিস্থাপন কাজ দ্রুত সম্পন্নের মাধ্যমে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে সংস্থাটি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































