Apan Desh | আপন দেশ

ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিনের জয়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০১:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিনের জয়

মো. তমিজ উদ্দিন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে ১৪৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিজয়ী বিএনপির মো. তমিজ উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন।

আরও পড়ুন <<>> আবারও সংসদে আন্দালিব রহমান পার্থ

এরমধ্যে ১৪৮টি কেন্দ্রে ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোট দিয়েছেন। তবে ৬ হাজার ১১৭ জনের ভোট বাতিল হয়েছে। এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন এক লাখ ৬০ হাজার ৪২৮ টি ভোট পেয়ে বিজয়ী। এছাড়া নিকটতম প্রতিদ্বন্দ্বী হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম ৫৬ হাজার ৩৪৩ টি ভোট পেয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়