শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশ এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন<<>>শহীদ দিবস ঘিরে দেশজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে
নির্বাচনের মতোই কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে।
শেখ সাজ্জাদ আলী বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহীদ মিনারসহ আশপাশ এলাকায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























