ফাইল ছবি
প্রতি বছর শীত এলেই বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, বায়ুদূষণ যেন এক অনিবার্য দুর্যোগে পরিণত হয়। তবে শীত দূষণ সৃষ্টি করে না, শীত দূষণকে আটকে রাখে—আর সে আটকে পড়াই দূষণকে কয়েকগুণ বেশি প্রাণঘাতী করে তোলে। এবারও তার ব্যাতিক্রম হয়নি।
প্রায় প্রতিদিনই বাড়ছে দূষণের মাত্রা। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ২৩৭। যা খুবই অস্বাস্থ্যকর অবস্থাকে নির্দেশ করে।
আগের দিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে ছিল ঢাকা। এদিন তালিকার শীর্ষে থাকা মঙ্গোলিয়ার উলানবাটরের স্কোর ২৫২। দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো। এ শহরের স্কোর ২৪১।
আরও পড়ুন<<>>আলু চাষে রেকর্ড গড়ার পথে খুলনার কৃষকরা
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































