Apan Desh | আপন দেশ

৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ৭ মার্চ ২০২৬

৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে আটক ১

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখারপুল মোড়ে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত সাউন্ডবক্স জব্দ করা হয়। পাশাপাশি সাউন্ডবক্সের অপারেটরকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ২০১৮–১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন <<>> ‘পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব’

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখারপুল এলাকায় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এসময় পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের কার্যক্রমও নিষিদ্ধ। এ কারণেই তাকে আটক করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়