Apan Desh | আপন দেশ

সরিয়ে দেয়া হলো ডিএনসিসি প্রশাসক এজাজকে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সরিয়ে দেয়া হলো ডিএনসিসি প্রশাসক এজাজকে

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তার দায়িত্ব থেকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দায়িত্ব স্থায়ী হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি এ দায়িত্ব পালন করবেন তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে। বিধি মোতাবেক তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; তবে কোনো অন্যান্য আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে না।

আরও পড়ুন <<>> নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সময় জানালেন ইসি আনোয়ারুল

মোহাম্মদ এজাজকে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে থাকাকালীন সময় ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছিল। তবে ১ ফেব্রুয়ারি, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের