Apan Desh | আপন দেশ

নিজের ব্যানার সরিয়ে পরিচ্ছন্নতা কাজ শুরু করলেন নয়া এমপি হাবিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নিজের ব্যানার সরিয়ে পরিচ্ছন্নতা কাজ শুরু করলেন নয়া এমপি হাবিব

ছবি: আপন দেশ

নিজের ব্যানার সরিয়ে পরিচ্ছন্নতা কাজ শুরু করলেন নবনির্বাচিত এমপি হাবিবুর রশীদ হাবিব। তিনি ঢাকা-৯ আসনের প্রার্থী ছিলেন তিনি। নির্বাচন কমিশনের নির্দেশনা হলো- নির্বাচনি সব ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মাদারটেক এলাকায় নেতাকর্মীদের সঙ্গে হাবিবকে রাস্তায় নেমে নিজ হাতে নিজের ব্যানার ও পোস্টার খুলতে দেখা যায়।

হাবিবুর রশিদ হাবিব তার নিজের ফেসবুক পোস্টে বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ, নিজ নিজ এলাকার ব্যানার ফেস্টুন, বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করুন। নিজ শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমাদের সবার দায়িত্ব।

হাবিব বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকার গঠিত হলে দায়িত্বশীলদের কাছে এলাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। তার ভাষায়, দেশ ও এলাকার উন্নয়নকে সমন্বয় করেই তিনি কাজ করতে চান।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হন হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়