Apan Desh | আপন দেশ

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : আপন দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারি কাজের মাধ্যমে কমিশন গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।

আরও পড়ুন  : সমালোচনার মুখে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়