Apan Desh | আপন দেশ

ঢাবিতে ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবিতে ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস তিনদিন বন্ধ থাকবে। এ জন্য জরুরি প্রয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে।

সোমবারের (১৬ ফেব্রুয়ারি) মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অগ্রিম ফি জমা দিতে হবে। এরইমধ্যে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ১১ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ থাকবে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত সময়কালে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ই-মেইল: [email protected]। অনলাইন যোগাযোগ ব্যবস্থাও যথারীতি চালু থাকিবে।

আরও পড়ুন<<>>ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় মনোনয়ন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) প্রদানের সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। 

সংশ্লিষ্ট সকল ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ