ফাইল ছবি
একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। টাইগারদের মুখোমুখি হতে সোমবার (০৯ মার্চ) ঢাকায় পা রাখার কথা শাহিন অফ্রিদিদের। তার দুই দিন আগেই এসেছেন পাকিস্তান দলের কোচিং স্টাফরা।
শনিবার (০৭ মার্চ) দুপুরে ৫ সদস্যের কোচিং স্টাফের দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এ দলে আছেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ অন্যরা। পরে বিমানবন্দর থেকে তারা টিম হোটেলে গিয়েছেন।
আরও পড়ুন<<>>শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিচ্ছে না ইরান
আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































