ছবি : আপন দেশ
রাজধানী ঢাকার ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রের প্রতিটিতে ৭ জন করে পুলিশ অফিসার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এসব কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে।’
আরও পড়ুন : ‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দেবে বিএনপি’
তিনি বলেন, ‘৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































