Apan Desh | আপন দেশ

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময়সূচি 

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ৭ মার্চ ২০২৬

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময়সূচি 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) থেকে বিভিন্ন ধাপে ৩১ মার্চ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।

আরও পড়ুন<<>>শিক্ষক হত্যার বিচারের দাবিতে উত্তপ্ত ইবি ক্যাম্পাস

অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু ১০ মার্চ থেকে। অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ তারিখ ২৮ মার্চ পর্যন্ত। অনলাইনে ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সরাসরি উপস্থিত হয়ে বিভাগ বা ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ ২৯ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত। সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগবা ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়