ছবি: আপন দেশ
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে নবম জাতীয় পে স্কেল দ্রুত ঘোষণা করার দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আহত আন্দোলনকারীদের হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা যায়, দুপুরের দিকে যমুনার সামনে জমায়েত হওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় দৌড়াদৌড়ি ও হুড়োহুড়ির মধ্যে আন্দোলনকারীরা আহত হন।
আরও পড়ুন <<>> ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
আহতদের মধ্যে রয়েছেন— আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), তন্ময় (৩২), জাকারিয়া (৬০), সিকান্দার (৪০), ওসমান গনি চল্লিশ (৪০), আব্দুল্লাহ (৩১), অভিজিৎ (৩৫), আজিম উদ্দিন (৫০), সাইম (২৮), রিপন (৩২), মনসুর শামীম (৪৮), ইয়াসমিন (৪০), আব্দুল কুদ্দুস (৬০), জুয়েল (৩৪), আমিরুল ইসলাম (৩৪) সহ আরও অনেকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যমুনার সমানে থেকে প্রায় ৩৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































