ফাইল ছবি
সন্ধ্যার পর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।
আরও পড়ুন <<>> সমুদ্রের অস্বাভাবিক পরিবর্তন, বিপদের মুখে পৃথিবী
আবহাওয়া অধিদফতর জানায়, সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৫৮ শতাংশ। আজকের দিনে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ছয় ঘণ্টায় এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































