Apan Desh | আপন দেশ

অমর একুশে গ্রন্থমেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে গ্রন্থমেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি

ছবি : আপন দেশ

অমর একুশে গ্রন্থমেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিরাপত্তা পরিকল্পনাবিষয়ক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মো. সরওয়ার বলেন, ‘বইমেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকাজুড়ে। নারী ও শিশুদের জন্য নেয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে।’

তিনি বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।’

আরও পড়ুন : সিলেট সিটি করপোরেশনের প্ৰশাসক কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ

তিনি আরও বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়