Apan Desh | আপন দেশ

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাক হোসেন। ছবি: ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেয়া ওই পোস্টে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন লেখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন ইশরাক হোসেন। তবে পরে নির্বাচনী ফলাফল নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন <<>> ঢাকা দক্ষিণের প্রশাসক হয়ে যে বার্তা দিলেন আব্দুস সালাম

২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেয়। রায় ঘোষণার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

পরবর্তীতে ২৮ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী মো. মামুনুর রশিদ একটি লিগ্যাল নোটিশ পাঠান। এতে আলোচিত রায় এবং শপথ অনুষ্ঠান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়