ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগ করা প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন <<>> সংসদের প্রথম অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি
মো. আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক এবং অবিভক্ত মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি একসময় ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































